হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে রেললাইনের পাশে বসে গাঁজা সেবনের সময় দুইজনকে গ্রেপ্তার করেছেন মডেল থানা পুলিশ। আটক কৃতরা হলেন, থানাপাড়া এলাকার মোঃ বিক্রম আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) ও ছোট কুষ্টারী এলাকার মৃত শামসুল হকের ছেলে মোঃ আজিজুর রহমান অরফে আইজল (৪৫)।জানাযায়, শনিবার রাত ৯ টার দিকে চিলমারী মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনার সময়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে, একটি অভিযানকারী দল মাটি কাটা মোড়ের পূর্ব পাশে রেল লাইনের পাশ থেকে গাঁজা সেবনের সময় মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের সময় দুজনকে আটক করে থানায় রাখা হয়েছে। আজ মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে। সেই সাথে মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যহত থাকবে বলে জানান।
