স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ^রীতেও সুষ্ঠু ও সুন্দরভবে এইসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজার ৫৫৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্যমতে এ উপজেলায় সাধারণ বিভাগের ৫টি কেন্দ্রে ২০০১ জন, আলিম মাদরাসা ১টি কেন্দ্র ২৮৪জন এবং ভোকেশনাল ২টি কেন্দ্রে ২৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান বলেন, উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
