নাগেশ্বরীতে আমাদের প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার:

দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার নাগেশ^রী প্রতিনিধি শেখ মো. নুর ইসলামের আয়োজনে শুক্রবার বিকেলে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে প্রধানী মার্কেটের ৫তলা ভবনের ৩য় তলায় নাগেশ্বরী প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি এবং মোহনা টেলিভশন ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে এবং এশিয়ান টেলিভশন ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের সঞ্চালনায় আমাদের প্রতিদিনের সাফল্য নিয়ে এতে বক্তব্য রাখেন নাগেশ্বরীতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং চ্যানেল টুয়েন্টি ফোর ও সমকাল প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, দৈনিক ইত্তেফাক ও দৈনিক প্রতিদিনের বার্তা প্রতিনিধি কীর্ত্তিকা সেন বিল্টু, দৈনিক মানবজমিন ও প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি এম সাইফুর রহমান, মাই টিভি ও দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশ বুলেটিন এর প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, চ্যানেল টুয়েন্টি ফোর এর ক্যামেরাম্যান আনন্দ প্রমুখ।

শেষে কেক কেটে আনন্দ আড্ডা করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

Share Button