নাগেশ্বরীতে ভাওয়াইয়া একাডেমীর ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাওয়াইয়া একাডেমীর উদ্যোগে আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ রমজান ১৭ মে শুক্রবার ভাওয়াইয়া একাডেমী কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ভাওয়াইয়া একাডেমী পরিচালক ও সংবাদকর্মী শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে এবং সংগীত শিক্ষক ও বাঁশিওয়ালা আব্দুল জলিল সরকারের তত্বাবধায়নে এ সময় উপস্থিত ছিলেন উচ্ছ¡াস সাহিত্য সুহৃদ এর পরিচালক ও দ্বি-মাসিক উচ্ছ¡াস এর সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হৃদয়, জাহাঙ্গীর আলম, ব্যাবসায়ী রফিকুল ইসলাম, আশরাফুল ও মজিদুল ইসলাম প্রমুখ। পরে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়।

Share Button