তারাগঞ্জে গ্রামীন উন্নয়ন এন্টার প্রাইজ নামের ভুয়া এনজিও টাকা নিয়ে উধাও।। গ্রেফতার দুই

মোঃ রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের তারাগঞ্জে ভুয়া এনজিও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোকছেদুল ইসলামের বাড়িতে ভাড়া নিয়ে অফিস করে। পরে গ্রামীন উন্নয়ন এন্টার প্রাইজ নামের ভুয়া এনজিও খুলে প্রতারক চক্রটি। ওই ভুয়া এনজিও’র ম্যানেজার আশরাফুজ্জামান সহকারী ম্যানেজার গোলাম আজম মাঠকর্মী ডা. গাউসুল আজম মিষ্টু,শাহনাজ পারভীন, শিল্পী আক্তার পরিচয় দেন।
আশ পাশের উপজেলাসহ হতদরিদ্র মানুষের কাছ থেকে এই চক্রটি দুই বছরের সহজ কিস্তিতে টাকা দেয়ার কথা বলে ৩সপ্তাহের মধ্যে প্রত্যেকের কাছে ৩শ’ থেকে ৫হাজার টাকা পর্যন্ত সঞ্চয় আদায় করে। সকল গ্রাহককে গত বৃহস্পতিবার টাকা দেয়ার কথা বলেন ওই অফিসের কর্মচারিগণ।
ওই ঘটনায় বেলা বাড়ার সাথে সাথে গ্রাহকের ভিড় জমে উঠে অফিসে। এনিয়ে বেধে যায় গ্রাহক ও অফিসের লোকদের মধ্যে সংঘর্ষ। গ্রাহক শামীম হোসেন হামিদুল ইসলাম প্রতিমা রায় বিজয় রায় হাফিজার রহমান পারুল বেগম অভিযোগ করে বলেন, আমাদের প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে গ্রামীন উন্নয়ন এন্টার প্রাইজ নামের ভুয়া এনজিও উধাও হয়েছে।
এসআই জয়নাল আবেদীন বলেন, আমি বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই গ্রামীন উন্নয়ন এন্টার প্রাইজ নামের ভুয়া এনজিও প্রায় দেড়’শ জনের কাছে পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।
ওসি জিন্নাত আলী বলেন, ওই ঘটনায় থানায় প্রতারণা মামলা হয়েছে, এনজিও কর্মী ডা. গাউসুল আজম মিষ্টু ও শাহনাজ পারভীনকে গ্রেফতার করে শুক্রবার হাজতে পাঠানো হয়েছে।

Share Button