পদ্মাসেতু দৃশ্যমান হওয়ায় নাগেশ্বরীতে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার:

দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার সন্ধ্যা ৬টায় মিছিলটি বেরুবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সভাপতি মামুনুল হক, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম, ইউপি সদস্য স্বপন সরকারসহ অন্যরা। মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

Share Button