কচাকাটায় যুবককে কুপিয়ে হত্যা

নয়া খবর ডেস্ক:

কুড়িগ্রামের কচাকাটায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে। নিহত যুবকের নাম আলতাফ হোসেন ফিরোজ। সে উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীর কুটি গ্রামের মৃতু মল্লুক চানের ছেলে। নিহতের পরিবারের লোকজন জানায়, ফিরোজ একই গ্রামের আবুল মোড়ে গালামালের ব্যবস্যা করেন। ওই রাত ১২টার দিকে দোকান বন্ধ করে মটর সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে জোনব আলীর বাঁশ বাগানের কাছে আসলে দূর্বৃত্তরা পথ রোধ করে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে তাকে সড়কের কিনারায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে কচাকাটা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রবিবার সকালে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠান। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, খুনের প্রকৃত ঘটনা উৎঘাটন ও দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

Share Button