নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নয়া খবর ডেস্ক:

নাগেশ^রীতে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও, রাজনৈতিক দল, সকল ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নেতৃবৃন্দ। নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুমের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসুচি, সবার জন্য বিদ্যুৎ বিষয়ে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, সহকারি কমিশনার (ভুমি) উজ্জ্বল হোসেন প্রমুখ।

Share Button