নাগেশ্বরীতে ৬ লাখ ২০ হাজার টাকার জাল পুড়লো প্রশাসন || ১০হাজার টাকা জরিমানা

নয়া খবর ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যের চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ দোকানদারকে আর্থিক জরিমানা করে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য অফিসার মো. শাহাদৎ হোসেনের নেতৃত্বে নাগেশ^রী পৌর সদরের পুরাতন বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মো. উজ্জ্বল হোসেন। অভিযান চলাকালে পুরাতন বাজারের দোকানদার রফিকুল ইসলাম ও মফিজুল ইসলামের দোকান থেকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৪০টি চায়না জাল এবং ৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেন। তারা দুজনই পৌর সদরের কামারপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে বলে জানা গেছে। পরে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে নিয়ে দুজনের ১০ হাজার টাকা জরিমানা করেন করেন এবং সব জাল পুড়িয়ে ভস্মিভ‚ত করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বলেন, দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে নাগেশ^রীতেও প্রতি সপ্তাহে ২-৩দিন করে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Share Button