নয়া খবর ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়ির পাশের খালের ডোবার পানিতে পড়ে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু উপজেলার কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর গ্রামের আউয়ালের চর এলাকার বেলাল হোসেনের মেয়ে বিপাশা আকতার। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে সবার অজান্তে বিপাশা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গংগাধর নদের একটি ডোবার পাড়ে খেলতে যায়। এ সময় ডোবার পনিতে পড়ে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
