মো. আজিজুল হাকিম মণ্ডল এর কবিতা-“কৃষকের দুঃখ”

কৃষকের দুঃখ
মো. আজিজুল হাকিম মন্ডল

হায়রে কৃষকের দুঃখ
ফেঁটে যায় বুক,
ক্ষেতে ধান গেল ডুবে
বৃষ্টি কেরে নিলো সুখ।

ঝড় বৃষ্টি বাদল ধারা
বন্ধ নাহি হয়,
এই বার কৃষকের
মহা পরাজয়।

ঘরে ধান ক্ষেতে ধান
ধান রাস্তা ঘাটে,
ধান পঁচে সাবার হলো
মরলো কৃষক মাঠে

ধানের দিকে তাকালে
নয়ন জলে ভরে,
ঘরে ঘরে কাঁদছে সবাই
বুঝি থাকবো অনাহারে।

এক ঘেয়েমি ঝড় বৃষ্টি
লাগেনা আর ভালো,
বান্দার দিকে তাকাও মাবুদ
দয়ার দুয়ার খোলে।

Share Button