কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার জনপ্রিয় নারী নেত্রী ও কারিগরি শিক্ষার অগ্রদূত প্রয়াত অধ্যক্ষ নাসিমা বানু’র ৭তম মৃত্যু বার্ষিকী পালন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের উদ্যোগে কলেজ হলরুমে সোমবার বিকেলে কোরআন খতম,আলোচনা সভা, মিলাদ-মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
প্রয়াত নাসিমা বানুর স্বামী কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ এমএ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, জেলা আওয়ামীলীগের সদস্য সৌমেন্দ্র নাথ পান্ডে গবা,তার সহকর্মীগণ এবং শিক্ষার্থীসহ,স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন,মহিলা সংস্থার চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ নাসিমা বানু ২০১৫ সালের ৮মার্চ একটি রাজনৈতিক অনুষ্ঠানে যাবার পথে উলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি দীর্ঘ ৭০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৬ মে মৃত্যু বরণ করেন।
