কুড়িগ্রামে নদীতে ডুবে ১১ মাস বয়সী শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফারজানা নামের (১১ মাস) বয়সী এক কন্যা শিশু নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী চর প্যাঁচাই গ্রামে। নিহত শিশু ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শিশুর মা লাকি বেগম সোমবার বিকেলে বাড়ির পাশে বারোমাসিয়া নদী সংলগ্ন এলাকায় বোরো ধান মাড়াইয়ে ব্যস্ত থাকায় শিশুটি সবার অজান্তে পানিতে পড়ে যায়। পরে শিশুটির মা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Button