ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীর গংগারহাট বিওপির কাছে কুটিচন্দ্রখানা গ্রামে শনিবার রাতে বজ্রপাতে দুই গৃহবধূ আহত হয়েছেন। এ সময় কাঁঠাল, মেহগনি ও সুপারির গাছ সমন্বয়ের একটি বাগান পুড়ে গেছে।
আহতরা হলেন কুটিচন্দ্রখানা গ্রামের একই পরিবারের জব্বার আলীর স্ত্রী আন্জু বেগম, জব্বার আলীর ছোটভাই একাব্বর আলীর স্ত্রী সালমা বেগম। তারা ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাক্তার সাদ্দাম হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আন্জু বেগম কথা বলতে পারছেন না।
দুই গৃহবধূর শাশুড়ি জরিনা বিবি জানান, রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দুই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের অবস্থার অবনতি দেখা দিলে আহতদের নিয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।
এছাড়াও বজ্রপাতে তার বাগানের সুপারী, কাঁঠাল ও মেহগনী মিলে প্রায় ২০/২২ টির মতো গাছও পুড়ে গেছে।
