মোটরসাইকেল ধুতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলায় নিজের ব্যবহারকৃত মোটরসাইকেল ধুতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তাজুল ইসলাম (২৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত তাজুল ইসলাম সদরের যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানি পাড়া গ্রামের মোঃ মাহাবুবুর রহমানের ছেলে।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নিজ বাড়িতে মোটরসাইকেল ধুতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, দুপুরের দিকে নিহত তাজুল ইসলাম নিজের ব্যবহারকৃত মোটরসাইকেল বাড়ির মোটর পাম্প দিয়ে ধুতে ছিলেন। পরে গাড়ি ধোয়া শেষ করে বিদ্যুৎদতিক তাঁর গোছাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সদরের যাত্রাপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তাজুল নিজ বাড়িতে মোটর পাম্প দিয়ে মোটরসাইকেল ওয়াশ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। নিহতের দুই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

Share Button