নাগেশ্বরীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য বিষয়ে বৃহস্পতিবার বেলা ১২টায় এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে নাগেশ^রী ডিএম একাডেমি স্কুল মাঠে আলোচনাসভা ও দুযোর্গ মোকাবেলায় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদমাছুমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, ফায়ার সার্ভিস ডিফেন্স এর স্টেশন ইনচার্জ ইমন মিয়া, ডিএম একাডেমির প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ।

Share Button