স্টাফ রিপোর্টার:
রংপুরের সদর উপজেলার ১৭৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঝে গতকাল বৃহস্পতিবার সাউন্ডবক্স বিতরণ করা হয়েছে। সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নাছিমা জামান ববি। উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি, উপজেলা প্রকৌশল শামসুল আরেফীন খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান জেমি প্রমুখ। অনুষ্ঠানে ১৭৬ টি বিদ্যালয়ে সাউন্ড বক্স বিতরণ করা হয়। এর আগে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী শিক্ষা অফিসার, ২২২ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। পরে নিহত শিক্ষকদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
