কালিয়াকৈরে মৃত কঙ্কাল উদ্ধার

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্ধাবাড়ি এলাকা থেকে বুধবার লৌহ জং নদীর তীর থেকে এক নারী কঙ্কাল উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। উপজেলা বান্ধাবাড়ি এলাকার মৃত আনর আলীর স্ত্রী জরিনা বেগম (৬৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত জরিনা বেগমের বাড়ির ৩০০ গজ পূর্ব দিকে লেবু বাগানের পাশে লৌহ জং নদীর তীরে একটি কঙ্কাল দেখতে পান তার মেয়ে।পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। সেখান থেকে তার পরণের কাপড়, একটি সপিং ব্যাগ ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়। পরিবারের লোকজন জানায়, গত ৩০ এপ্রিল তিনি পাশের গ্রামে এক কবিরাজের বাড়ি যান। এরপর থেকে নিখোজ হয়েছে ।পরিবারের পক্ষ থেকে থানায় একটি মিচিং ডায়েরী করা হয়েছে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান (১) বলেন,জরিনা বেগমের পরিবারে দাবী এটা তাদের মায়ের লাশ। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছি।উদ্ধার হওয়া কংকাল অনেক দিন পুরোনো তবে ডিএনএ টেষ্টের পর প্রকৃত ভাবে জানাযাবে মূলত লাশটি কার।

Share Button