ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক হাবীব

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

১৯৫২ সালে যারা বুকের তাজা রক্ত দিয়ে “বাংলা ভাষা”কে মায়ের ভাষা ও ২১ শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, উপজেলা প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব। মহান একুশে ফেব্রুয়ারি “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”-২০২২ উপলক্ষ্যে তিনি বলেনঃ ‘১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা মায়ের, দামাল ছেলেরা যারা জীবনের প্রতি মায়া ত্যাগ করে, বীরের বেশে বাংলা ভাষাকে, মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার দাবীতে মিছিলে রাজপথ প্রকম্পিত করেছিলেন। যারা সেই দিন নিজের জীবনকে উৎসর্গ করে আমাদেরকে “বাংলা ভাষায় কথা বলার ও লেখার ” সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা ও প্রাণভরা ভালবাসা।

Share Button