রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাষা শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা জানিয়েছে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ। ২০ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রূপগঞ্জ ইউনিয়ন ওয়ামীলীগ নেতা আনছর আলীর নেতৃত্বে পুস্প স্তবক অর্পন করে ভাসা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম মিয়া,নবি হোসেন, মুরাদ হাছান, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি ও ইউপি সদস্য জিন্নাহ জাহান জিছান, যুবলীগ নেতা আবু তাহের, শরাফত আলী, সাইফুল ইসলাম মামুন, ছাত্রলীগ নেতা মেহেদী হাছান খান সহ রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Share Button