স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “সকলে মিলে শপথ করি, বাল্যবিয়ে মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়ে, আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফর ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের আওতায়, সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগড়ি সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন, হাসনাবাদ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আয়োজনে রোববার বেলা ১২টায় হাসনাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. নুরুজ্জামান সরকার, বিবিএফজি প্রজেক্টের ইউনিয়ন ফেসিলিটেটর শিউলি খাতুন, দুলাল সরকার, ইউপি সচিব আব্দুল কুদ্দুছ, ফেডারেশন সভাপতি আব্দুল খালেক প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউপি সদস্য, কাজী, ঘটকসহ সচেতন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন
