কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের ওয়াশরুমের কমোড থেকে একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ ফেব্রæয়ারি) দুপুরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ওয়াশনরুমের কমোড থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তত্ত¡াবাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকালে হাসপাতালের ক্লিনার মহিলা মেডিসিন ওয়ার্ডের (৫ নং ওয়ার্ড) ওয়াশরুমের কমোড পরিষ্কার করতে গেলে কমোডে একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ভাবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
তত্ত¡াবাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘নবজাতকটি সদ্য প্রসূত ও বেওয়ারিশ। শনিবার দিবাগত রাতের কোনও এক সময় শিশুটি ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি বলে আমরা গাইনী ও প্রসূতি ওয়ার্ড সূত্রে নিশ্চিত হয়েছি। তিনি আরও বলেন, আমরা পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহরিয়ার বলেন, আমরা ঘটনা স্থলে রয়েছি। বিষয়টি আমরা দেখছি।
