লতিফুর রহমান লিংকনের ছড়া-ফেসবুক

ফেসবুক
লতিফুর রহমান লিংকন

স্বাভাবিক জীবনে
অস্বাভাবিক আচরণ
খাওয়ার সময় পায় না’ক
ফেসবুকে দেয় মন।

সকাল-সন্ধ্যা-রাত-বিরাতে
শুধু ফেসবুক,
এমন করে সময় গেলে
আসবে না’ক সুখ।

রঙ্গিলা এই মন
কত কিছু চায়,
সব চাওয়া কিন্তু
পূরন হবার নয়।

মন দিয়ে লেখা-পড়া
করলে তবে,
মানুষের মতো মানুষ
তখনই হবে।

হাজারও লোকে তখন
বাহবা দেবে,
বাবা-মায়ে খুশি মনে
বুকে তুলে নেবে।

সাফল্য এমন জিনিস
বাইম মাছের মতো,
বহু কষ্টে দেয় ধরা তাই
চেষ্টা করো অবিরত।

সময়ের গুরুত্ব
বুঝা বড় দায়,
অসময়ে করলে কাজ
করবে হায় হায়!

সাফল্যকে ধরতে
হতে হবে ত্যাগী,
ফেসবুক ছেড়ে তাই
হও মনোযোগী।

Share Button