নূর-ই-আলম সিদ্দিক:
নাগেশ্বরীর কচাকাটায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার কেদার ইউনিয়নে জাতীয় পার্টি কচাকাটা থানা শাখার উদ্যোগে কেদার জাপা অফিসে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেদার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও কচাকাটা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ,কেদার মহিলা কলেজের অধ্যক্ষ ও জাতীয় পার্টির কচাকাটা থানা শাখার যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুল মন্ডল, সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় পার্টি কচাকাটা থানা শাখার যুগ্ন আহবায়ক আব্দুস সফিক সরকার, জাতীয় পার্টি কেদার ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ আব্দুল আজিজ বাচ্চু কমান্ডার প্রমূখ। এ সময় জাতীয় পার্টির কেদার ইউনিয়ন শাখার জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় যুবসংহতির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
