চিলমারীতে নতুন বই বিতরন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় কুড়িগ্রামে চিলমারীতে ও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন নতুন বই তুলে দেয়া হয়। আজ সকালে থানাহাট ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সালেহ সরকার সরকার,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তারুজামান, চিলমারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম বাবু, উপজেলা প্রেস ক্লাবে সাধারন সম্পাদক হাবিবুর রহমান, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক এস এম রাফি প্রমুখ।অপর দিকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান। এসময় সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Share Button