শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নগরপাড়া বাজারে মেধা ইলেকট্রিক এন্ড হার্ডওয়ার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে কয়েক লাখ টাকার মালামাল চুরি ঘটনা ঘটেছে ।
গত ১ তারিখ দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজারে মেধা ইলেকট্রিক এন্ড হার্ডওয়ারের এ দোকানে চুরি ঘটনা ঘটে।
এ ঘটনায় মেধা ইলেকট্রিক এন্ড হার্ডওয়ারের মালিক আমিনুল ইসলাম মনির রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযােগের সূত্রে জানা যায় ২ ডিসেম্বর সকাল ৮ টার দিকে আমিনুর ইসলাম তাঁর দোকানে আসিয়া দেখিতে পায় দোকানের সার্টারে তালা নাই, সার্টার নীচে নামানাে আছে। দোকানের সার্টার খুলে দেখতে পায় দোকানের সমস্ত মালামাল এলােমেলাে অবস্থায় পরে আছে দোকানে থাকা বিজলী ও সুপারষ্টার কোম্পানীর ২০০ কয়েল ক্যাবল নাই যাহার মূল্য অনুমানিক ৫ লাখ টাকা এবং বিভিন্ন ইলেক্ট্রিক্যাল মালামাল, যাহার মূল্য অনুমান-৫০ হাজার টাকাসহ সর্বমােট-৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল নাই। এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন-এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দোকানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে এ ঘঠনায় জড়িতদের চিহ্নিত করে চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করতেছে।
