হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদকে প্রাথমিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। সোমবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়ন, ফেডারেশন মাঠে থানাহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি, আরডিআরএস) এর সহযোগিতায় থানাহাট ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়। মোঃ আব্দুর রাজ্জাক মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সরকার, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, বিবিএফজি এর কো-অর্ডিনেটর ফারজানা ফৌজিয়া, থানাহাট ইউনিয়ন ফেসিলেটর মোঃ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এলাকার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, কাজী, প্রহীত,শিক্ষার্থী প্রমূখ।
