স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ১৪টি ইউনিয়নের প্রতিদ্ব›দ্বী প্রার্থীতের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে মতবিনময় সভায় নির্বাচনী আচরণ বিধিসহ নানা বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, বিশেষ অতিথি-জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব, সহকারী পুলিশ সুপার সুমন রেজা, উপজেলা নির্বাচন অফিসার মো. আনোয়ায়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ নবিউল হাসানসহ অন্যরা। এছাড়াও রিটার্নিং অফিসারবৃন্দসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসন ও সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
