কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ৭ জন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরতি অভিযান চালিয়ে ৭ মাদক সেবনকারী, দুটি মোটরসাইকেল, গাঁজা ও মাদক গ্রহণের বিভিন্ন আলামত জব্দ করেছে চিলমারী থানা পুলিশ।

আজ বুধবার (১৭ নবেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রমনা মিস্ত্রিপাড়া এলাকার পিতা আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ সোহেল রানা (৩০), জোড়গাছ নতুন বালাজান এলাকার নজির হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৪৬), মুদাফৎ থানা বেলেরভিটা এলাকার মৃত-আহসান হাবিবের ছেলে বদরুল আলম (৪৩), একই এলাকার এসএম আব্দুল খলিলের ছেলে আশরাফুল ইসলাম (২৬), খড়খড়িয়া ভট্টপাড়া এলাকার মৃত আজিজুল হক ব্যাপারীর ছেলে চান মিয়া (৪০), জোড়গাছ মন্ডলপাড়া এলাকার নজির হোসেনের ছেলে ফারুক মিয়া (৪০), পশ্চিম খড়খড়িয়া এলাকার জাহেদুল হকের ছেলে হোসেন আলী (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিততে চিলমারী থানা পুলিশের একটি দল (১৭ নবেম্বর) রাতে অভিযান চালিয়ে গাজা সেবন করার সময় সাত মাদকসেবি কলকি ২টি,গ্যাস লাইট ২টি, গাজা ১০০ গ্রাম এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেল ২টি উদ্ধারনকরে থানায় নিয়ে আসা হয়। ওই আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-০৪।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গত রাতে জোড়গাছ বাজারে অভিযান চালিয়ে সাত মাদক সেবনকারীসহ মাদক গ্রহনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

হাফিজুর রহমান হৃদয়/কুড়িগ্রাম।

Share Button