চিলমারীতে সংযোগের উপহার হুইল চেয়ার পেয়ে আনন্দিত ইতি

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজপাড়া, গ্রামের ইদ্রিস আলীর মেয়ে, ইতি কে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে।
জানাযায়, থানাহাট ইউনিয়নের সবুজ পাড়া গ্রামের, ইদ্রিস আলীর মেয়ে ইতি জন্ম থেকে প্রতিবন্ধী। সংযোগের স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম তথ্যটি জানার পর সংযোগের প্রতিষ্ঠাতা আহমেদ জাবেদ জামালকে জানান। পরে তিনি দ্রুত হুইল চেয়ারের ব্যবস্থা করেন। এবং প্রতিবন্ধী ইতির মাঝে তা বিতরণ করেন, হুইল চেয়ার পেয়ে ইতি ও তার পরিবার লোকজন অনেক খুশি। সংযোগের সেচ্ছাসেবকদের জন্য ইতির পরিবার দোয়া করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, সংযোগের স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম, নুর আলম নাহিদ, জাহাঙ্গীর আলম, শামীম আকতার, মিথুন জয়, সীমান্ত, আল আমিন, আসিফ প্রমুখ।

Share Button