কচাকাটায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী রুহুল আমিনের পথসভা

নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কু্ড়িগ্রামের নাগেশ্বরীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ও কচাকাটা ইউনিয়ন আ’লীগ মনোনীত প্রার্থী রুহুল আমিনের ডাকে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ কচাকাটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় ০৮.১১.২১ ইং সোমবার রাত নয়টায় উপজেলার কচাকাটা থানার ১৫ নং কচাকাটা ইউনিয়ন ফুটবল মাঠে এ পথসভাটি অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সাংসদ আছলাম হোসেন সওদাগর। সারা দেশের মতো কুড়িগ্রাম-১ আসনের চলমান উন্নয়নকে অব্যহত রাখতে প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে নৌকায় ভোট দিয়ে রুহুল আমিনকে বিজয়ী করার আহবান জানান এবং দলীয় নেতাকর্মীদের প্রতি নির্বাচন কেন্দ্রীক দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। রুহুল আমিন তার বক্তব্যে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি অনুদানে কোনো টাকা লাগবেনা বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
হাজারো জনসমাগমের এ পথসভায় বিশিষ্ট সমাজ সেবক ইসলাম হোসেন সওদাগর,নাগেশ্বরী উপজেলার আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ,উপজেলা আ’লীগকৃষকলীগের আহবায়ক সফিকুল ইসলাম,আ’লীগ কচাকাটা ইউনিয়ন শাখার সভাপতি মোহম্মদ আলী,কচাকাটা ইউনিয়ন শাখার কৃষকলীগ সভাপতি নূর-ই-ইসলাম,কচাকাটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানা মন্ডলসহ স্থানীয় ও উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share Button