কুড়িগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে স্থানীয়দের উদ্যোগে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নবেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ছড়ায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী এ খেলায় অংশগ্রহন করেন ওই ইউনিয়নের “সাত ভাই এন্টারপ্রাইজ” ও ভাই ভাই এন্টারপ্রাইজ”। খেলায় সাত ভাই এন্টারপ্রাইজকে পরাজিত করে ভাই ভাই এন্টারপ্রাইজ বিজয়ী হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান আতা ও লতিফুর রহমান ভজুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিজয়ীকে ভাই ভাই এন্টারপ্রাইজকে একটি মোটরসাইকেল ও পরাজিত সাত ভাই এন্টারপ্রাইজকে একটি বাইসাইকেল পুরস্কার দেয়া হয়।

সপ্তাহ ব্যাপি এ খেলায় অংশগ্রহনকারী নৌকা গুলি হলো- কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের সাত ভাই এন্টারপ্রাইজ ও ভাই ভাই এন্টারপ্রাইজ, ফুলবাড়ি উপজেলার বাংলা বাজার এন্টারপ্রাইজ, দশ বন্ধু, মামা ভাগ্নে, হলোখানা ইউনিয়নের দশের দোয়া ও একতা তরীসহ আরও অনেক নৌকা। প্রথম পুরস্কার হিসাবে দেয়া হয় একটি মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার একটি বাইসাইকেলকেল।

এসময় আতাউর রহমান আতা বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যয় এবারও স্থানীয় লোকজন নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এ খেলাটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সার্বিক সহযোগিতা করেছি, এবং সুষ্টভাবে নৌকা বাইচ শেষ করতে পেরেছি।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন ভিড় করেছেন সদরের পাঁচগাছী ছড়ায়। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ছোট বড় মিলে ১২টি নৌকা অংশ প্রহন করে।

Share Button