হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩ নভেম্বর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে। শনিবার দুপুর বেলায় উপজেলার রমনা ইউনিয়নের, শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ালমীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম স্বপন, প্রধান শিক্ষক আব্দুর রউফ সরকার, সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান, রমনা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী গওছুল আজম, বিশিষ্ট ব্যবসায়ী তপন কুমার, জনপ্রাণ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সাওরাত হোসেন সোহেল, উত্তরের আলো বার্তা সম্পাদক এস, এম রাফি, ইনকিলাব প্রতিনিধি ফয়সালসহ আর অনেকে উপস্থিত ছিলেন।
