হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে রমনা ইয়াং স্পোর্টস একাডেমির ফুটবল প্রীমিয়ার লীগের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল বেলায়, চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে, চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে। রমনা ইয়াং স্পোর্টস একাডেমির ফুটবল প্রীমিয়ার লীগের প্রথম আসরের প্রথম ম্যাচের শুভ উদ্বোধন করা হয়।উক্ত ফুটবল প্রীমিয়ার লীগের উদ্বোধন করেন, মোঃ শওকত আলী সরকার (বীরবিক্রম), উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ চিলমারী উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ রেজাউল করিম লিচু, সাধারণ সম্পাদক(ভারঃ) বাংলাদেশ আওয়ামীলীগ, চিলমারী উপজেলা শাখা, মোঃ গোলাম আশেক আকাঁ, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, রমনা ইউনিয়ন শাখা, মোঃ সাইদ হোসেন আনছারী সাধারণ সম্পাদক, উপজেলা ক্রিড়া উন্নয়ন সংস্থা চিলমারী, মোঃ শাহীন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ,উপজেলা ক্রিড়া সংস্থা চিলমারী। উক্ত খেলার সভাপতিত্ব করেন মোঃ আশিক ইকবাল লেলিন, প্রধান শিক্ষক চিলমারী উচ্চ বিদ্যালয়। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন, কর্ণফুলী ফুটবল একাদশ বনাম, পদ্মা ফুটবল একাদশ। উক্ত খেলায় ১-৪ গোলে পদ্মা ফুটবল একাদশ জয় লাভ করেন।
