নাগেশ্বরীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় একটি র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় ৪ জনকে যুব ঋণের চেক, ৯০ জন সংগঠককে সনদপত্র, গাছের চারা, যুব সংগঠন ও সফল আত্মকর্মীদের ক্রেস্ট, প্রতিযোগিতার পুরস্কার ও নিজের বাল্যবিয়ে ঠেকানোয় ৭ কিশোরীকে সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, যুব উন্নয়ন অফিসার মনজুর আলম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ব্যাপারী প্রমুখ।

Share Button