ইঁদুর মারা বিষ খেয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীতে ইদুর মারা বিষপান করে আত্মহত্যা করেছে এক স্কুল শিক্ষিকা। নিহত হুরুন্নেছা বেগম ওরফে শিল্পী (৩৮) উপজেলার মধ্য ভরতেরছড়া বিএসসি মোড় এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সোমবার (১৮ অক্টোবর) উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা দলবাড়ী কুড়ারপাড় গ্রামের হাছেন আলী মাষ্টারের মেয়ে হুরুন্নেছা শিল্পীর সাথে প্রায় ২২ বছর আগে বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্য ভরতেরছড়া বিএসসি মোড় এলাকার আনোয়ার মাষ্টারের ছেলে রফিকুল ইসলামের বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে দুটি মেয়ে সন্তান রয়েছে। সংসার জীবনে তাদের মাঝে প্রায়ই ঝগড়া-বিবাদ চলে আসছিল। স্বামী-স্ত্রীর কলহের জেরে এক পর্যায়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ১২ বাটার দিকে স্বামীর সাথে অভিমান করে ঘরে থাকা ইদুর মারা বিষ খান তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা বলেন, স্বামীর সাথে ওই স্কুল শিক্ষিকার ঝগড়া হয়। পরে তিনি অভিমান করে ঈদুর মারা বিষ খেয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, জেনেছি ওই স্কুল শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় জি.ডি মূলে মামলা হবে।

Share Button