নাগেশ্বরীতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। “শেখ রাসেল দিপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে সোমবার বেলা ১০টায় প্রথমে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার, দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শেষে তালগাছের চারা রোপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) উজ্জ্বল হোসেন, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, মৎস্য অফিসার শাহাদৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রেগ্রামার মাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মনজুর আলম, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আতিকুর রহমান, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

Share Button