নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে অর্ধ-বার্ষিক সমন্বয়সভা

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদ ও ধর্মীয় নেতাদের সাথে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মেয়ে শিশু বোঝা নয়, সুযোগ দিলে সম্পদ হয়” এই স্লোগানে নেওয়াশী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং আরডিআরএস-বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের বাস্তবায়নে, সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, বিবিএফজি প্রকেক্ট এর উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, ইউনিয়ন ফেসিলিটেটর মনোয়ারা খাতুন, ছাত্র ও যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, ইউপি সদস্য আবুল হোসেন, আবুবক্কর সিদ্দিক, এরশাদুল আলম, আমিনুর রহমান, মমিনুল ইসলাম, আব্দুস সামাদ, ইউনিয়নের সকল মসজিদের ইমামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Share Button