ফ্রেন্ড ফাউন্ডশনের ও সংযোগক এর উদ্যোগে ২ মহিলা পেলো সেলাই মেশিন

স্টাফ রিপোর্টার:

জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ফ্রেন্ড ফাউন্ডশনের অর্থায়নে এবং সংযোগ-এর সহযোগিতায় অসহায় ২ মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বড়ঘাটপাড় ধনী গাগলা গ্রামের হামিদা খাতুন এবং নেওয়াশী ইউনিয়নের গোবর্দ্ধনকুটি গ্রামের মনোয়ারা বেগমকে আত্মকর্মী হয়ে সাবলম্বী করে গড়ে তোলার জন্য দু’জনকে দু’টি সেলাই মেশিন প্রদান করেন ফ্রেন্ড ফাউন্ডেশন ও সংযোগ।

সেলাই মেশিন প্রদানকালে উপস্থিত ছিলেন, বুড়ির হাট আলিম মাদরাসার অধ্যক্ষ-মাওলানা সোহরাব আলী নেওয়াশী ইউনিয়নের ইউপি সদস্য আক্কাস আলী, ধনী গাগলা জামে মসজিদের ইমাম-মাওলানা মিজানুর রহমান, সংযোগ-এর উপজেলা সংযোজক-মুহাম্মদ রফিকুল ইসলামসহ আরও অনেকে।

Share Button