ঠাকুগাঁওয়ের রাণীশংকৈলে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)  প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় দায়েরকৃত অপহরণ মামলার
ভিকটিম পারুল আক্তার (১৩)কে ৩ মে রাতে উদ্ধার করেন থানা পুলিশ। হরিপুর থানা পুলিশের সহযোগিতায় চৌরঙ্গী গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। রাণীশংকৈল থানা সুত্রমতে, উপজেলা কলিগাও গ্রামের সাবির আলীর ছেলে ফেরদৌস (১৬) গত
২০ এপ্রিল সিতাদিঘি গ্রামের মৃত ফিরোজ আহম্মেদের স্কুল পড়–য়া নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা মোসলেমা বেগম বাদি হয়ে ২৪এপ্রিল একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং ২০ এর সুত্রধরে হরিপুর উপজেলার চৌরঙ্গী গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করা হলেও ঘটনার মুল হোতা ফেরদৌস পলাতক রয়েছে।

Share Button