কচাকাটায় ট্রাক্টর উল্টে একজনের মৃত্যু

নয়া খবর ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কের পুরাতন গোডাউন মোড় এলাকায় শুক্রবার ১২ দিকে ইটের খোয়া বোঝাই একটি ট্রাক্টর উল্টে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি বল্লভেরখাষ ইউনিয়নের হাছির গ্রামের মৃত হাছি দেওয়ানীর ছেলে মোন্নাফ উদ্দিন। প্রত্যক্ষদর্শিরা জানান, সড়কের অদুরে পুরাতন গোডাউনের পাশ থেকে ইটের খোয়া নিয়ে একটি ট্রাক্টর মূল সড়কে উঠার সময় উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা মোন্নাফ উদ্দিন ট্রাক্টরের ডালা ও সড়কের কিনারায় থাকা একটি গাছের মাঝে চাপা পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক্টরের চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা দীর্ঘক্ষন চেষ্টা করে ট্রাক্টর সরিয়ে মোন্নাফ উদ্দিনের মরদেহ উদ্ধার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button