কুড়িগ্রাম পুরাতন রেলষ্টেশন এলকায় ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম সদর উপজেলার পুরাতন রেলষ্টেশন সংলগ্ন এলকায় ভয়াবহ আগুনে ৬টি দোকান ঘর পুড়েছে। এতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত বলে জানিয়েছে কুড়িগ্রাম সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার(৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে একটি দোকানে আগুন লাগে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পরে পাশের দোকান গুলোতে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মোট ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ক্যাশ টাকা সহ প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হলেও প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনার ফলে পাশের বিভিন্ন গোডাউন সহ গ্যাস সিলিন্ডারের দোকান বেঁচে যায় বলেও জানায় ফায়ার সার্ভিস।

Share Button