করোনার বিস্তার রোধে দায়িত্ব পালন করতে গিয়ে রোষানলে এ্যাসিল্যান্ড

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে ফরকের হাট বাজারে চলমান লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে বাজারের স্কুল গেটের সামনে চায়ের দোকানে সরকারি আইন না মেনে জনসমাগম তৈরে করেন এক চা বিক্রেতা। জনসমাগম নিয়ন্ত্রণে রাজারহাট উপজেলার নিবার্হী মাজিস্ট্রেট (ভুমি) এসিল্যান্ড মোছা. আকলিমা বেগম দোকানটি সরানোর নির্দেশ দেন।

বুধবার (৭ জুলাই) বিকেলে ওই বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এ্যাসিল্যান্ডের কাজে বাধা দেন এবং পরিবেশ উত্তেজিত করে এ্যাসিল্যান্ড ও পুলিশের উপর চড়াও হন। পরে এ্যাসিল্যান্ডের মোবাইল দিয়ে তার স্টাফ ভিডিও করার সময় মোবাইলটি ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জায়গায় ওই সভাপতির করা অবৈধ স্থাপনা এ্যাসিল্যান্ড উচ্ছেদ করে দেয়, এরই জের ধরে এরকম করেছেন বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে রাজারহাট থনার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে বাজার কমিটির সভাপতিসহ অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদেরকে দ্রæত আইনের আওতায় আনা হবে।

Share Button