কুড়িগ্রামে ছাত্রলীগের উদ্যোগে বালুর বস্তা ফেলে সড়ক মেরামত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে সাড়ে ৪ শত বালুর বস্তা ফেলে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করে দিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সোদ্দাম হোসেন ও কেন্দ্রীয় সদস্য আশরাফুল আলমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেরাই বালুর বস্তা ফেলে সড়কটি চলাচলের উপযোগী করে দেন। এতে পাঁচগাছী, যাত্রাপুরসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের মানুষ জেলা সদরের সাথে নির্বিঘেœ চলাচল করতে পারবে।

আপতত বালুর বস্তা ফেলে নির্মাণাধীন ব্রীজের পাশের বাইপাস সড়কটি মেরামত করে দেয়া হয়েছ। এতে করে লক্ষাধিক মানুষের চলাচলের দুর্ভোগ কমেছে। বন্যার পানি বৃদ্ধি পেয়ে সড়কটি ডুবে গেলে ড্রাম দিয়ে ভাসমান ব্রীজ নির্মাণ করে দেয়া হবে বলে জানান ছাত্রলীগ নেতারা।

Share Button