ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
গত ২৬ মে বিভিন্ন মিডিয়ায় কুড়িগ্রামের ‘ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিকরা কাশিপুর ইউনিয়নের কানাই চন্দ্র বর্মন(৮০) এর প্যারালাইসিসে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন ও হুইল চেয়ার পাওয়ার আকুতি’র সংবাদটি প্রকাশ করেন। সংবাদটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে দৃষ্টিগোচর হয় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল হক মন্ডল বুলবুল ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলনের। দৃষ্টিগোচর হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা অসুস্থ কানাই চন্দ্রের বাড়িতে গিয়ে একটি হুইল চেয়ার হস্তান্তর করেন।
পরিবারের সদস্যরা জানান, সব সময় শুয়ে থাকতে অসহ্য যন্ত্রণা ভোগ করতেন কানাই চন্দ্র বর্মন। পঙ্গুত্ব বরণ করলেও এখন পৃথিবীর মুক্ত বাতাসে ঘোরাফেরা করতে পারবেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার অনুরোধ করেও একটি হুইল চেয়ারের ব্যবস্থা হয়নি। সংবাদ প্রকাশের পর হুইল চেয়ারটি উপহার দেওয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
উল্লেখ্য; গৃহস্থলীর কাজে ব্যবহৃত বালতি, হাড়ি পাতিল মেরামতের কাজ করে কোনভাবেই সংসার চালাতেন তিনি কানাই। প্রার বছর খানিক আগে হঠাৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায়। সেই থেকে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন-যাপন করছন তিনি। উপার্জন ক্ষমতা হারিয়ে অর্থের সংকুলান দিতে না পারায় চিকিৎসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। অসুস্থ কানাই চন্দ্র বর্মন চলাফেরা করতে না পারায় সারাদিন ঘরে আর বারান্দায় শুয়ে কাটান। সব সময় শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গেছে তার।
