স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে নারী-শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ এবং বাল্যবিয়ে রোধে সচেতনামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ফেডারেশন হলরুমে এই সভা করা হয়।
অনুষ্ঠানে সামাজিক সংগঠন হাজীপুর যুব সংঘ ও পল্লী পাঠাগারের প্রতিষ্ঠাতা শিক্ষক এম রশিদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি নাগেশ্বরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জাহিদুল ইসলাম খান জাহিদ, বিবিএফজি প্রজেক্ট উপজেলার ইউসিও রবিউল ইসলাম প্রমুখ।
আদর স্নেহা ফাউন্ডেশনের অর্থায়নে ভিতরবন্দ ইউনিয়ন যুব ফোরামের সহযোগিতায় হাজীপুর যুব সংঘ ও পল্লী পাঠাগার এবং সমাজ উন্নয়ন সংস্থা আয়োজন করে। ভিতরবন্দ ইউনিয়নের শতাধিক শিক্ষাথর্ীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত ন্যাপকিন এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
