ভূরুঙ্গামারী (কুড়িগ্রা) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় প্রস্তুত রয়েছে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, এইচ.এ এবং সি.এইচ.সি.পিদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। যাতে দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। এ লক্ষ্যে উপজেলার ১০ ইউনিয়নে ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।
