ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে তার পেশাগত দায়িত্ব পালনকালে মিথ্যা অপবাদে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে আটকে রেখে হেনস্তা করে থানায় সোপর্দের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবিতে কুড়িগ্রামে ফুলবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় প্রেস সেন্টার, ফুলবাড়ী, কুড়িগ্রাম এর আয়োজনে আধা ঘণ্টাব্যাপী উপজেলা পরিষদ গেইট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের ফুলবাড়ী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদের উত্তম কুমার মোহন্ত, দৈনিক ভোরের পাতা পত্রিকার জাকারিয়া শেখ, দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টেলিভিশনের ফুলবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক সবুজ নিশান পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ও কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, শিক্ষক শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ -উল ইসলামসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলাম কে নিঃস্বার্থ ভাবে মুক্তির দাবিসহ যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
