হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক, রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও নির্যাতনকারীদের দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় চিলমারী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মোড়ে গণমাধ্যম কর্মীরা, থানাহাট জোড়গাছ বাজার সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে, মানববন্ধনে বক্তব্য রাখেন, চিলমারী প্রেস ক্লাবের সহঃ সভাপতি শ্যামল কুমার বর্ম্মণ, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রেসক্লাব চিলমারী সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মেহেদী,সাংবাদিক গোলাম মাহবুব বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা, সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করে। মানববন্ধনে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত ও দ্রুত মুক্তির দাবী করেন।
