সংযোগ শপ-পেল ভূরুঙ্গামারীর প্রতিবন্ধী নজরুল

স্টাফ রিপোর্টারঃ

সামাজিক সংগঠন সংযোগ কানেক্টিং পিপল-এর স্বাবলম্বী প্রকল্পের আওতায় সংযোজক বিশিষ্ট আবৃত্তিকার ও প্রভাষক মুহাম্মদ রফিকুল ইসলামের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালেরকুটি গ্রামের মোঃ শাহ আলমের প্রতিবন্ধী ছেলে নজরুল ইসলাম (৪৯) সংযোগ শপ উপহার পেলেন। নজরুল ইসলাম গত বছর সংসারের অভাব দূর করার জন্য ঢাঙ্গাইল জেলার মির্জাপুরে কৃষাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে বিদ্যুৎ তাড়িত হওয়ার কারণে তার দুটি হাত কেটে ফেলতে হয়।সে কারণে সে কর্মক্ষম হয়ে পড়ে।তার একটি ছেলে ও একটি মেয়ে।দায়দেনা করে কোনো রকমে মেয়েকে বিয়ে দিয়েছেন।এক ছেলে ও স্ত্রীকে নিয়ে বিপাকে পড়েন। ছেলেটি এবার এসএসসি পরীক্ষার্থী। অপরের দেয়া সাহায্য সহযোগিতায় কোনো রকমে বেঁচে আছেন।সাহায্য পেলে মুখে খাবার জোটে,না পেলে অনাহারে অর্ধাহারে কাটে তাদের দিন।তার এই করুণ অবস্থার কথা সংযোগ এর স্বেচ্ছাসেবক সংযোজক রফিকুল স্যার জানার পর সামাজিক সংগঠন “সংযোগ canecting people এর নিকট তাকে স্বাবলম্বী করার জন্য আবেদন করে।আবেদনের প্রেক্ষিতে প্রতিবন্ধী নজরুলের জন্য একটি সংযোগ শপ (মুদি দোকান ও মুদি মালামালসহ) ব্যবস্থা করে দেন। বুধবার (১২ মে) বিকেল সাড়ে ৫ টায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মোনাজাতের মাধ্যমে সংযোগ শপের শুভ উদ্বোধন করে মুদি দোকানটি অসহায় নজরুল হাতে হস্তান্তর করা হয়।

প্রতিবন্ধী নজরুল ইসলাম আবেগে কেঁদে কেঁদে বলেন, অভাবের সংসারে টেনেটুনে চলি। ঠিকমত খাবার জুটে না। এ সময় আমার মতো গরীব ও প্রতিবন্ধী মানুষকে দোকান ঘর তৈরি, মুদি দোকানের মালামালসহ সংযোগ আমাকে একটি সংযোগ মুদি দোকান উপহার দিলেন।যতদিন বেঁচে থাকবো ততদিন নামাজ পড়ে সংযোগ এর জন্য দোয়া করবো।

উল্লেখ্য, সংযোগ সামাজিক সংগঠনটি সারা দেশে স্বাস্থ্য সেবাসহ অসহায় অভাবী নারী-পুরুষকে স্বাবলম্বী করতে নিরলস কাজ করে যাচ্ছে। গত বছর থেকে ‘সংযোগ স্বাবলম্বী’ উদ্যোগের আওতায় অনেক নারী-পুরুষদের স্বাবলম্বী করে আসছে সংগঠনটি।

Share Button